ঝিনাইদহে সার্বজনীন পূজা মন্দির উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৬:০৯ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামে সার্বজনীন পূজা মন্দির উদ্বোধন করা হয়েছে।  বুধবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস এই মন্দিরের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ধোপাবিলা হিন্দু যুব সংঘের আয়োজনে ধোপাবিলা স্কুলমাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় হিন্দু যুব সংঘের সভাপতি বিবেকান্দ সরকার সভাপতিত্ব করেন।এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। বিশেষ অতিথি হিসাবে কুমড়াবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সামসুল হক, ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ জেলা পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০লক্ষাধিক টাকা ব্যায়ে এই নতুন মন্দির উদ্বোধন উপলেক্ষে সনাতন ধর্মের শত শত নারী-পুরুষ, ভক্তবৃন্দ সহ এলাকার হাজার হাজার মানুষ ও আওয়ামীলীগের নেতা-কর্মী এ উপলক্ষে আলোচনা সভায় হাজির হয়। স্থানীয়রা জানায় মন্দির টি শতবছরের ঐতিহ্যবাহী একটি মন্দির, তবে তা ছিল একেবারেই অবহেলিত, পূজা-পার্বণে নানা সমস্যার মধ্য দিয়ে পার করতে হতো সনাতন ধর্মাবলম্বীদের।আগে মাটির দেয়াল আর টিনের ছাউনি ছিল।

২০১৭ সালে স্থানীয়রা বিশেষ করে সনাতন ধর্মের মানুষ মন্দির টি নতুন করে সংস্কার আর নির্মান করার জন্যে ধোপাবিলা হিন্দু যুব সেবা সংঘ নামে একটি কমিটি তৈরী করে তহবিল সংগ্রহ করতে থাকে। এরপর গ্রাম্য চাঁদা, জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অনুদান আর জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের প্রচেষ্টায় প্রায় ৭লক্ষ টাকার অনুদান তহবিলে জমা হয় ।

এছাড়া আর যুব সমাজের ইন্টারনেট ভিত্তিক আবেদনেও সাড়া দিয়ে দেশের বিভিন্ন দানশীল মানুষ মন্দিরটি নির্মানে সহায়তা করে। এভাবে প্রায় ১০লক্ষ টাকা ব্যায়ে অবশেষে আধুনিক মন্দির নির্মাণ কাজ শেষ হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ