আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্যসফিকুল ইসলাম অপুর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার বিকালে সদর উপজেলার সাধুহাটি, মধুহাটি, সাগান্না, হলিধানী, কুমড়াবাড়িয়া, গান্না, পাগলা কানাই
ইউনিয়নে এ গণসংযোগঅনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নূর-এ আলম বিপ্লবের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগেউপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, পৌর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক খায়রুলইসলাম, পৌর যুবলীগের আহবায়ক পাভেল, যুগ্ম আহবায়ক মাসুদ আজিজ লাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা হিল্লাল, এমএএইচ সাগর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা।
You must be logged in to post a comment.