ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ :
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৮:১৮ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে
ঝিনাইদহ শহরের আলহেরা পাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু বক্কর মহারাজপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল মল্লিকের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অর্থ লেনদেনের একটি মামলায় বিজ্ঞা আদালত সাবেক চেয়ারম্যান আবু বক্করকে এক বছরের কারাদন্ড ও নগদ ১০ লাখ টাকা
অর্থদন্ডে দন্ডিত করেন। সেই ওয়ারেন্ট সদর থানায় পৌছলে অভিযান চালিয়ে পুলিশ শহরের আলহেরা পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তথ্য নিয়ে জানা গেছে বিষয়খালী এলাকার চাল ব্যবসায়ী খোকনের কাছ থেকে আবুবকর
টাকা গ্রহণ করেন। সেই টাকা ফেরৎ না দোয়ায় খোকন
আদালতে মামলা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ