ঝিনাইদহে সাজাপ্রাপ্তসহ  দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ৪:২০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা এলাকা থেকে গতকাল ৬১ পিচ ইয়াবাসহ উজির আলী (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত উজির আলী খাজুরা গ্রামের শফিউদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে খাজুরা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। অভিযান চালিয়ে ইয়াবাসহ উজির আলীকে আটক করা হয়।

এদিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বদনপুর গ্রাম থেকে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গোলাম সরওয়ার (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ