শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
পাবনায় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টেলিভিশন এর পাবনা প্রতিনিধি ও অন্য দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে, ১১.৩০ টায় স্থানীয় পোষ্ট অফিস মোড়ে ঝিনাইদহের সাংবাদিকরা সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে মানববন্দন করে। উক্ত মানববন্দনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকস্ মিডিয়া, অনলাইন পোর্টাল এর সাংবাদিক, মানবধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
সেসময় সংক্ষিপ্ত বক্তব্য বলেন সাংবাদিকদের হত্যাসহ সকল হত্যার বিচার চাই। মফস্বল সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির জন্য মহান দায়িত্ব পালন করে যাচ্ছে কিন্তু‘ তাদের জীবনের নিরাপত্তাটুকু তারা পাচ্ছে না। সাংবাদিকদের নিরাপত্তা প্রদান রাষ্টের দায়িত্ব। গুটি কয়েক সন্ত্রাসীর কাছে দেশ ও জাতি জিম্মি থাকতে পারে না। তারা এ নির্মম হত্যা কান্ডের তীব্র নিন্দা জানায় এবং দ্রুত সময়ের মধ্যে নদী হত্যার মুল হোতাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী করে।
উল্লেখ্য গত ২৮ আগষ্ট আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে তার নীজ বাসার নিকটে সন্ত্রসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করায় দেশব্যাপি প্রতিবাদের অংশ হিসাবে ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির উদ্যোগে এ প্রতিবাদে মানববন্ধন করা হয়।