ঝিনাইদহে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঝিনাইদহ প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেস ক্লাবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব আহম্মেদ আবু জাফর।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সাইদুর রহমান রিমন।
এ সময় বক্তব্য দেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল মাবুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ, সাংবাদিক নেতা পল্লব হোসেন, শামিম হোসেন, হরিণাকুণ্ডু প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু প্রমূখ।
সভায় বিএমএসএফ এর ১৪দফা দাবি নিয়ে আলোচনা করেণ সাংবাদিক নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.