ঝিনাইদহে সর্প দংশনে স্কুল ছাত্রীর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ৬:১৪ অপরাহ্ন
প্রতীকী ছবি।

স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহের হীরাডাঙ্গা গ্রামে সাপের কামড়ে কাকলী খাতুন (১৫) নামের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত কাকলী সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের খবির উদ্দীনের মেয়ে।
কাকলীর বাবা খবির উদ্দীন জানান, ফজরের নামাজের পর ঘর থেকে লাল রং এর একটি বিষধর সাপ কাকলীকে কামড়ায়। এরপর সকালে পার্শ্ববর্তী ফলিয়া গ্রামের এক কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজের কাছে চিকিৎসাধীন অবস্থায় সকাল কাকলী মারা যায় ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ