ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর বালিবাজার গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও বালিবাজার পাড়ার বাসিন্দা শফিকুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপালপুর গ্রামের ওহেদ আলী তার মেয়ে টুপা খাতুন(৬) কে নিয়ে ঘড়ে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় সাপ তাকে কামড় দেয়। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে ওহেদের ঘুম ভেঙ্গে যায় এবং মেয়ের কোমরে সাপ পেঁচানো অবস্থায় দেখে তিনি সাপটিকে ছুড়ে ফেলে দেন। পরে ঝাড় ফুক করা অবস্থায় রাত ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
You must be logged in to post a comment.