শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহে সময়ের কাগজের ১২ বছর পূর্তি পালন করা হয়।
এ উপলক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মাহমুদ হাসান টিপু। এ সময় মানবজমিন পত্রিকার আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশন টিভির আসিফ ইকবাল মাখন, এশিয়ান এজ পত্রিকার আলী আহম্মেদ লিকু, পুর্বাঞ্চল পত্রিকার শামিমুল ইসলাম শামিম এবং সোনালী খবর ও দৈনিক যশোর প্রত্রিকার কামরুজ্জামান লিটনসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। এ সময় আতশবাজী ও বেলুন ফুটিয়ে উল্লাস প্রকাশ করা হয়।
You must be logged in to post a comment.