শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যে ভূটিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাক্টিভ মাদার্স ফোরাম এর সাথে সনাক এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক এর উদ্যোগে ভূটিয়ারগাতী শাহাজান আলীর বাড়িতে ২৯ জুলাই ২০১৮ সভাটি অনুুষ্ঠিত হয়।
অ্যাকটিভ মাদার্স ফোরামের সমন্বয়কারী জেসমিন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মতবিনিময় করেন অ্যাকটিভ মাদার্স ফোরামের সহ-সমন্বয়কারী মনোয়ারা, সনাক শিক্ষা উপকমিটির আহ্বায়ক মোঃ সায়েদুল আলম ও সদস্যা নাসরিন ইসলাম প্রমূখ। এসময় অ্যাকটিভ মাদার্স ফোরামের ১২ জন মা আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ফোরাম সদস্যগণ ভূটিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গত সভায় গৃহিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।
কর্মপরিকল্পনায় উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে অভিভাবক আনন্দ পাঠাগার স্থাপন, মহানুভবতার দেয়াল তৈরি, স্থানীয় মনিষীদের ছবি ও জীবনী প্রদর্শন, দুর্বল ছাত্র-ছাত্রীদের বিশেষ যতœসহকারে পড়ানো ও অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের স্কুলে না আসার কারণ জানা। এ সময় ফোরাম সদস্যগণ স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে উল্লিখিত কর্মসূচি সমূহ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন।
You must be logged in to post a comment.