ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর শরীর থেকে  হাত বিচ্ছিন্ন

মোঃ হাসানুর রহমান হাসু, ঝিনাইদহ।। 
সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:২৩ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুন্না নামের একজননের শরীর থেকে  ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৭ মার্চ) দিপুর ১২টার দিকে মহেশপুর উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায় মহেশপুর ,উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না(২১) নিজ মোটরসাইকেল যোগে নানি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে। বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে  আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মুন্নার ডান হাত শরীর থেকে  বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিক মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি ঘটলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।
এ খবর পাওয়া পর্যন্ত ইজিবাইক চালক গ্রেফতার হয়নি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ