ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, বিভিন্ন মহলের শোক!

এইচ আর হাসু
বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৫:৫১ পূর্বাহ্ন

 

ঝিনাইদহ শহরের পরিচিত মুখ মাগুরা অগ্রণী ব্যাংকের এজিএম নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার ৬ (এপ্রিল) বিকাল ৬ টায় ঝিনাইদহ মাগুরা সড়কের ইছাখাদা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাত ৮ দিকে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি…. রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নজরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের বড় ছেলে। মোঃ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই ঝিনাইদহ অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে নিজের গ্রাম ও ব্যাংকপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ