ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায়  ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক ।। 
রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) ভোর ৬টায় সদর উপজেলার কালাবাজার সংলগ্ন ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু শেখ (৫৫) মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে। আরারপপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে নসিমনযোগে গরু নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন ফজলু শেখ। পথিমধ্যে একটি সিমেন্টবাহী ট্রাক নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফজলু শেখ নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ