শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগনী গ্রামে অমিত কুমার শীল’র আড়াই বছর বয়সী শিশুপুত্র অমৃত শীল ও তার স্ত্রী আল্লাদী রানী এক মাস যাবত নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আল্লাদী রানীর পিতা শুকুমার শীল ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
শুকুমার শীল জানান, গত ৬ জুলাই তার বাড়ী সদর উপজেলার দক্ষিণনারায়ণপুর গ্রাম থেকে শ্বশুড়বাড়ী শৈলকুপার বাগনী গ্রামে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় আল্লাদী ও তার শিশুপুত্র অমৃত। কিন্তু সে আর শ্বশুড়বাড়ী পৌছায় নি। বিভিন্ন স্থানে খোজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল শাড়ী ও ব্লাউজ। এদিকে তার স্বামী অমিত কুমার শীল অভিযোগ করেন, বাগনী গ্রামের প্রতিবেশি মিলন মৈত্র’র ছেলে মিঠু মৈত্র তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বর্তমানে তার স্ত্রী ও শিশুপুত্রকে মিঠু অপহরণ করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
You must be logged in to post a comment.