ঝিনাইদহে শিশুদের জাতীয় ভিটামিন (এ+) ক্যাম্পেইনের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৪ জুলাই, ২০১৮, ৯:৫৮ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

আজ ১৪ জুলাই ২০১৮ শনিবার সারা দেশের ন্যায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ভিটামিন এ+ ক্যাম্পেইন শুরু হয়েছে ।

শনিবার সকাল ৯ টার সময় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা জানান, জেলার ৬ টি উপজেলায় এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৬১ হাজার ৩৫০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। মোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৭২টি ও স্বেচ্ছা সেবী থাকবে ৩ হাজার ৭৪৪ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ