ঝিনাইদহে শতাধিক মায়ের উপস্থিতিতে মাতৃদৃগ্ধ সপ্তাহ পালন

এইচ আর হাসু,
রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৬:০৫ অপরাহ্ন

 

“ শিশু খাবে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার এই কথাটি বলতে হবে সব সময় সবার” এ স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সকালে উপজেলার বলরামপুর ও মল্লিকপুর গ্রামে শতাধিক নারীর উপস্থিতিতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
পৃথক পৃথক ভাবে আয়োজিত ওই দুটি উঠান বৈঠকের আলোচনা অংশ নেন মানবাধিকার সংগঠক শাহজাহান আলী বিপাশ, মিজানুর রহমান মিজান ও শরাফত হোসেন তুষার। এছাড়াও বৈঠকে মাতৃদুগ্ধ নিয়ে নারীদের দিক নির্দেশনা দেন ফারহানা ইয়াসমিন ও মরিয়ম বিনতে জিল্লুর।
এ সময় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য একমাত্র শ্রেষ্টতম পুষ্টিকর খাবার। মায়ের দুষ যে কোন রোগ পরিরোধক টিকার চেয়েও অধিক শক্তিশালী ও কার্যকর। ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জার, অটাইটিস মিডিয়া, হারপিস ইনফেকশন, শ্বাসতন্তের ইনফেকশন সহ অনেক রোগের প্রতিশোধক। মায়ের দুধ শিশুদের রোগ প্রতিরোধ ছাড়াও শিশুর মৃত্যুর ঝুকি কমায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ