ঝিনাইদহে রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ৷ অর্থ বিতরণ 

এইচ আর হাসু
মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ৩:২২ অপরাহ্ন

ঝিনা

করোনায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক রিকসা চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যসামগ্রী উপহার বিতরণ করছেন জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ জুন) প্রত্যেককে ৪ কেজি করে আম, ৫০০/- টাকা ও ১০ কেজি করে চাল দেওয়া হয়।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কনক কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সেলিম রেজা পিএএ, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এসএম শাহীনসহ প্রশাসনের কর্মকর্তাগণ।

এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান। জেলা প্রশাসকের কাছ থেকে এই খাদ্য সহায়তা পেয়ে খুবই খুশি হতদরিদ্র শ্রমিকরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ