আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর।।
একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রনৈতিক প্রস্তাবনা ও কর্মসূচী এবং অন্তর্বর্তীকালীন খসড়া গঠনতন্ত্র বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের ফ্যামিলি জোন কনফারেন্স কক্ষে।সভায় সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম বকুল, সঞ্চালনা করেন খাইরুল ইসলাম পিন্টু, প্রধান আলোচনা করেন রাখাল রাহা, অন্যান্যদের মধ্যে আলোচনা করেন রাষ্ট্রচিন্তার গবেষক হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সুজন বিপ্লব বিশ্বাস, ছাত্রনেতা আরিফুল ইসলাম মিটুল, ছাত্রসংগঠক এডি পাভেল আহমেদ, সাংবাদিক আব্দুর রহমান মিল্টন, উন্নয়নকর্মী মোঃ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবী এস.এম রফিক রেজা, সমাজকর্মী আবুল কালাম আজাদ, শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায়ী হুমায়ূন কবীর, সাবেক ছাত্রনেতাসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।
সভায় প্রধান বক্তা বর্তমান ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য ৭ টি সংক্ষিপ্ত প্রস্তাব উপস্থাপন করেন।প্রস্তাবগুলোর মধ্যে প্রথম প্রস্তাব হলো বর্তমান রাষ্ট্রের সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে যা বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন গণতান্ত্রিক চর্চা নেই। একেকটা দল সেটা ডান বা বাম হোক না কেন সেখানে এক ব্যক্তি স্বৈরাচারী ক্ষমতার অধিকারী হয়। উক্ত ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় সবকিছু হয়, সাধারণ কর্মী বা নেতাদের মতামতের কোন মূল্যায়ন করা হয় না। এর বিপরীতে রাষ্ট্রচিন্তার গবেষণামূলক প্রস্তাবনা এই যে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং মানুষের কাছে সরকারের জবাবদিহিতা আনয়নের প্রস্তাব করা হয়। দ্বিতীয় প্রস্তাবনায় বলা হয় দুইবারের বেশী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়া যাবে না।প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোন দলের প্রধান থাকতে পারবেন না।এমপিরা আইন তৈরি ছাড়া অন্য কোন উন্নয়ন কাজে যুক্ত হতে পারবে না। এছাড়াও অন্যান্য প্রস্তাবনার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, আইন-আদালত, প্রশাসন ও পুলিশ, অর্থনীতি, স্থানীয় সরকার, মৌলিক অধিকার নিশ্চিতকরণের জন্য উপযোগী আইন প্রণয়ন ইত্যাদি উল্লেখ করা হয়। অন্যান্যদের মতবিনিময়ের সময় বক্তারা বলেন ৯০ এর দশকে আমরা সরকার বিরোধী মিছিল করেছি তখন স্লোগানগুলো আরও বজ্রকন্ঠ হতো যখন থানার সামনে দিয়ে যেতাম। তখন জানতাম পুলিশ বুকে গুলি করবে না। কিন্তু এখন পরিস্থিতি আরও ভয়াবহ এখন কোন সরকারবিরোধী স্লোগান তুললে পুলিশ গুলি করবে এটা নিশ্চিত। অর্থ্যাৎ রাষ্ট্র আরও হিংস্ররূপ ধারণ করেছে।
আরেক বক্তা বলেন রষ্ট্রচিন্তার বক্তব্য ইউটোপিয়া বা কাল্পনিক ধরনের এবং রাজনৈতিক চিন্তার সাথে অর্থনীতির কোন সম্পর্ক নেই। আরেক বক্তা বলেন কোন রাজনৈতিক দল গঠন করলে নেতা কর্মীদের উপর রাষ্ট্রীয় হামলা-মামলা থেকে কীভাবে রক্ষা করা যাবে।এভাবে কোন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দাড়াতে পারবে না। প্রতিউত্তোরে রাষ্ট্রচিন্তার বক্তারা বলেন আমরা সারা বাংলাদেশে আলোচনা করছি কীভাবে গণতান্ত্রিক শক্তির বিকাশ ঘটানো যায়।বর্তমান পরিকল্পনা হিসাবে সকল জেলায় একটা করে রাষ্ট্রচিন্তার ইউনিট গঠন করতে হবে।সভার সভাপতি সন্ধ্যা ৮ টায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।
You must be logged in to post a comment.