জেলা মৎস্য বিভাগের তথ্য সূত্রে জানা যায় চলতি ২০২০-২১ অর্থবছরে জেলায় তিন কোটি ১০ লাখ ১১ হাজার টাকা ব্যায়ে ৩০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সাতটি, শৈলকুপা উপজেলায় আটটি, হরিণাকুন্ডু উপজেলায় ১০টি এবং কালীগঞ্জ উপজেলায় পাঁচটি প্রকল্প রয়েছে। স্কিম তৈরী, বাস্তবায়ন ও পরিবীক্ষণ নির্দেশিকা অনুযায়ী, সুফলভোগীরা হবেন প্রকল্প এলাকার ভ‚মিহীন, মহিলা, আনসার ভিডিপি সদস্য. প্রান্তিক চাষি, গরিব বেকার যুবক এবং মৎস্য চাষে আগ্রহীরা। অভিযোগ রয়েছে, সুফলভোগীর তালিকায় যাদের নাম রয়েছে তারা কেউ প্রকল্প এলাকার লোক নন।
জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার নবগঙ্গা নদীর সোনাতনপুর-ভুয়াপাড়া (বাওড়) অংশের জমির শ্রেণি পরিবর্তন করে জেলা প্রশাসকের দপ্তর থেকে লিজ দেয়া হয়েছে। নদীর এ অংশে দেয়া হয়েছে চারটি বাঁধ । সরেজমিন দেখা যায়, কমপক্ষে ১২টি ট্রাক্টর পানিশূন্য নদীতে মাটি সমান করার কাজে নিয়োজিত রয়েছে। এ বিষয়ে একাধিক ব্যক্তি অভিযোগ করেন,ওই এলাকার চিহ্নিত কয়েকজন প্রভাবশালী ভূয়া মৎস্যজীবী ট্রাক্টর দিয়ে নদীর নিচের মাটি সমান করে প্রকল্পের লাখ লাখ টাকা লুটে নিচ্ছে।
মাটি খনন প্রকল্পের এলসিএস কমিটির দলনেতা ভেড়াখালী দক্ষিণ পাড়ার এলেম মন্ডলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী অভিযোগ করেন, এভাবে মাটি খননের পরিবর্তে ট্রাক্টর দিয়ে তলদেশ সমান করে সরকারের অর্থ হরিলুট হচ্ছে। মাছ চাষের অজুহাতে এখানে নদীতে কাউকে নামতে দেয়া হয় না। পাট পঁচাতে পারে না কৃষক। গ্রামবাসী মিথ্যা মামলায় পুলিশি হয়রানির শিকার হয়। এতে চরম দুর্ভোগে পড়েন পাঁচ গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে তলিয়ে যায় এলাকার হাজার হাজার হেক্টর জমির ফসল। এ বছর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
জেলা মৎস্য বিভাগের ৩০টি প্রকল্পের মধ্যে শৈলকুপা উপজেলার নয়টি ও হরিণাকুন্ডু উপজেলার নয়টির সুফলভোগীর তালিকায় রয়েছে চরম অনিয়ম। হরিণাকুন্ডু উপজেলার কাপাসাটিয়া বাঁওড়ের পুনঃখননের জন্য পাঁচটি এলসিএস (সুফলভোগী) কমিটি গঠন দেখানো হয়েছে। এ কমিটির দল নেতারা কেউ এলাকার বাসিন্দা নন বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফৎ দৌলা ঝন্টু।
প্রকল্পের নীতিমালা অনুযায়ী দলনেতাদের নামে সোনালী ব্যাংকে পৃথক অ্যাকাউন্টে মাটি খনন বাবদ টাকা প্রদান করা হচ্ছে। অভিযোগ রয়েছে, লুটপাট ও টাকা ভাগভাগি নিরাপদ করতে স্কিম দাখিল, যাচাই-বাছাই ও অনুমোদন পদ্ধতি অনুসরণ করা হয়নি। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা/মৎস্য কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলীর সহায়তায় স্কিম বা প্রকল্প প্রস্তুত পূর্বক সংশ্লিষ্ট বিভাগীয় প্রকৌশলীর স্বাক্ষরসহ জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) বরাবর দাখিল করতে হবে। পরবর্তী পর্যায়ে জেলা মৎস্য কর্মকর্তা আরেক দফায় যাচাই-বাছাই করে মতামতসহ প্রকল্প পরিচালক বরাবর দাখিল করবেন। অথচ করা হয়েছে নীতিমালার বাইরে এলসিএস (সুফলভোগী) কমিটির সদস্য করা হয়েছে একটি সিন্ডিকেটের সদস্যদের।
সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রকল্প অনুমোদন থেকে শুরু করে বিল পাওয়া পর্যন্ত শতকরা ৪০ ভাগ টাকা খরচ হয়ে যায়। বাকি ৬০ ভাগ টাকা দিয়ে মাটি খনন কিংবা ম্যানেজ করতে হয় প্রকল্পের এলসিএস কমিটির সদস্যদের। এরপরও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ও হিসাব রক্ষণ অফিসেও কমিশন দিতে হয়। ঘাটে ঘাটে অর্থ ব্যয় করে লাভ হয় সামান্যই।
হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলার দায়িত্বরত মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম ট্রাক্টর দিয়ে মাটি সমান করার সত্যতা স্বীকার করে ফোনে বলেন, সঠিকভাবে মাটি খনন না করলে এক পয়সাও দেয়া হবে না। বিষয়টি নিয়ে মৎস্য বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী সোহেল আহম্মেদের সঙ্গে কথা বলতে বলেন তিনি। ওই প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করলে কথা বলেননি তিনি। ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দীন শেখও এ বিষয়ে কথা বলেননি। বুধবার তার দপ্তরে তালা ঝুলতে দেখা যায়। দপ্তরের হিসাব রক্ষণ শওকত আলীর কাছ থেকে জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা থাকেন কুষ্টিয়াতে। অন্য কর্মকর্তারাও নিয়মিত অফিসে আসেন না বলে জানান তিন
You must be logged in to post a comment.