শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে পল্লী বিদ্যৎ সমিতিতে কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকুরী নিয়মিত করণ এবং অবৈধ ছাটাই বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাউতাইল পল্লী বিদ্যুৎ সমিতির মুল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে পল্লী বিদ্যুৎ মিটার রিডার ও ম্যাসেঞ্জার সমিতি জেলা শাখা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সমিতির জেলা সভাপতি দেলোয়ার হোসেন, সমিতির নেতা মান্নান শেখ, জালাল হোসেন, প্রকাশ দাস, মাহাবুব সহ সংগঠনের ৬ উপজেলার নেতাকর্মী এবং পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা অনিদ্দিষ্টকালের জন্য সকল প্রকার কাজ বন্ধ রাখার ঘোষনা দেয়। এ সময় তারা তাদের দাবি সম্বলিত নানা শ্লোগান দিতে থাকে। বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকুরী নিয়মিত করণ এবং অবৈধ ছাটাই বন্ধ করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন সনদধারীদের পুন:নিয়োগ দিতে হবে। তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে।