ঝিনাইদহের কালীগঞ্জে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত গোপাল উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের পাল পাড়ায় বসবাস করতেন। বুধবার (২১ এপ্রিল) সকালে তিনি দিন মজুর নিয়ে নিজের ক্ষেতে কাজ করতে যান। দিন মজুরদের কাজে লাগিয়ে দিয়ে পাশের কলোয় ক্ষেত দেখতে গেলে সেখানে থাকা ছাগল ও গোরু মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত করলে মৌমাছি তেড়ে এসে তাকে কামড়াতে থাকে। তিনি চিৎকার করে দৌড়াতে থাকলে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
You must be logged in to post a comment.