নাজমুল হুদা রিপন, হরিনাকুণ্ডু, ঝিনাইদহ।।
ঝিনাদহের হরিনাকুন্ডু উপজেলার শীতলী গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য বরণ করেন (ইন্না লিল্লাহে রাজিউন)। তিনি প্রায় গত ২ আড়াই মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিরার ভোরে নিজ বাড়িতে মৃত্য বরণ করেন।মৃত্য কালে তার বয়স হয়ে ছিলো ৭৮ বছর।তার মৃত্যতে পরিবার সহ হরিনাকুন্ডু উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও এলাকা বাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।শনিবার বাদ আছর নিজ গ্রামে গার্ড অব অনার প্রদর্শন শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়েছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ওসমান গণি,ঔয় গ্রামের কৃতি সন্তান মরহুমের চাচাত ভাই পার্শবতী মাগুরা জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃশাজাহান আলী শিপন ও হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সি সহ হরিনাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুজ্জামান তাজু উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.