শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
ঝিনাইদহে ‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ শ্লোগানকে সামনে রেখে মিনা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্ব্র থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের
প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহম্মেদ, সহকারি শিক্ষা কর্মকর্তা প্রবীর কানজিলাল, ইশতিয়াক খন্দকার,
হাসান মাসুদ, ফেরদৌস আরা, হামিদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নাচ, গান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.