ঝিনাইদহে মিথ্যা মাদক মামলায় স্বামী জেলে : সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে স্ত্রীর সংবাদ সস্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৫ জুলাই, ২০১৮, ৮:১৮ পূর্বাহ্ন

স্টাফ রির্পোটার।।
ঢাকায় ডিবি পুলিশ কর্তৃক নিরপরাধ অসুস্থ স্বামীকে আটক পরবর্তী মিথ্যা নাটক সাজিয়ে হেরোইন দিয়ে মামলা দেওয়ার ঘটনার সুষ্ট তদন্তপূর্বক বিচার ও স্বামির মুক্তির দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে নাজমুন্নাহার খানম নামের এক গৃহবধূ সংবাদ সম্মেলন করেছে।
১৪ জুলাই ২০১৮ শনিবার বিকালে কালীগঞ্জ প্রেসক্লাবে এসে স্বামী আঃ রশিদ খানকে মিথ্যা মামলা থেকে মুক্তি চেয়ে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় আঃ রশিদ খানের ছেলে শাওন ও ভাই সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, আমার স্বামী শাররিকভাবে মারান্তক অসুস্থ।
গত ৯ই জুন ব্যক্তিগত চিকিৎসা ও কাজে রাত ৯টা ৪৫ মিনিটে কালীগঞ্জ থেকে সোনারতরী পরিবহনে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। পরদিন ১০ই জুন সকাল আনুমানিক ৮টার সময় ঢাকার মালিবাগ জনতা ব্যাংকের সামনে পৌছালে ডিবি পুলিশের একটি দল তার স্বামীকে আটক করে। এবং তারা ১০ লক্ষ টাকা উৎকোচ দাবি করে। টাকা দিতে অস্বিকার করায় তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই দিনই (১০ই জুন’ ২০১৮ তারিখ) রাত ৮টা ০৫ মিনিটে এক অভিযানে ডিবি পুলিশ দুইশত গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার দেখিয়ে গুলশান থানায় সোর্পদ করে। যাহা মিথ্যা এবং তাকে আটকের জন্য গুলশান থানাধীন যে বাড়ীর ঠিকানা বলা হয়েছে তাহাও অসত্য। যাহা প্রমানে আমার স্বামীর মোবাইল কল লিষ্ট চেক করলে প্রকৃত সত্য জানা যাবে। সংবাদ সম্মেলনে আরো বলেন, গত ৯ই জুলাই স্থানীয় কয়েকটি দৈনিকে আমার স্বামী রশিদ খানকে নিয়ে মনগড়া সংবাদ পরিবেশন করেছে। তাতে কালীগঞ্জ থানা পুলিশের উধৃত্ব দিয়ে জানানো হয়েছে তার স্বামীর বিরুদ্ধে পত্রিকায় জাল সার্টিফিকেট, মাদক ব্যাবসা এমনকি ৬/৭ মাস আগে তার কলেজ পাড়ায় বাসাতে পুলিশ অভিযান করেছিল বলেও আরো অসত্য খবর প্রচার করা হয়েছে। কিন্তু অদ্যবধি তার স্বামীর নামে থানাতে কোন মামলা হয়নি এবং এলাকায় তিনি একজন নিরিহ ব্যক্তি বলে পরিচিত সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ত্রী, সন্তান ও পরিবারের দাবী ডিবি পুলিশ কর্তৃক রশিদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠ তদন্ত পূর্বক মিথ্যা ও হয়রানী মূলক মামলা থেকে রেহায় দেওয়া হোক। এজন্য পরিবারটি স্বরাষ্ট্রমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ