ঝিনাইদহে মাদারতেরেসা ব্লাড ব্যাংকের তালের বীজ রোপন কর্মসূচি পালিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
বজ্রপাত ঠেকাতে ঝিনাইদহে বাইপাস সড়কে “মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক” এর উদ্যোগে মঙ্গল বার বিকাল ৪টায় ১০০ তালের বীজ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক এর সভাপতি জনাব এস.এম রবি, আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান হিল্লোল, মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, সাংগঠনিক সম্পাদক সুরভী রেজা, অর্থ-সম্পাদক জীকু শেখ, দপ্তর ও প্রচার সম্পাদক মিঠুন বসু, মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের সদস্য হৃদয় আকাশ রানা, যুগ্ম- সাধারণ সম্পাদক আসাদুর রহমান কদর, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, আরও উপস্থিত মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের এর সদস্য রোকনুজ্জামান বাপ্পী, মোঃ শিপন হোসেন, সুজন খন্দকার, আইরিন আক্তার লিমা, মোঃ সুমন তরফদার, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবু জোয়ার্দ্দার।
এ সময় বক্তারা বলেন হঠাৎ করে দেশ ব্যাপী বজ্রপাত বেড়ে গিয়েছে। যার ফলে অসংখ্য মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আমরা ইতিমধ্যে দেখেছি ঝিনাইদহে চলতি বছর অসংখ্য মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন। তাল গাছ বজ্রপাত ঠেকাতে ভীষণ উপকারি বলে আমরা সকলে জানি। আমাদের এই কর্মসূচী ঝিনাইদহের সকল মহাসড়ক সহ বিভিন্ন শাখা সড়কে অব্যাহত থাকবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ