আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর ।।
মাদকবিরোধী ক্র্যাশ প্রোগ্রামের ৫ম দিনে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , জেলা পুলিশ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়েটাস্কফোর্স গঠন করে উপজেলা নির্বাহি অফিসার, ঝিনাইদহ সদর জনাব শাম্মী ইসলাম এর নেতৃত্বে ঝিনাইদহ সদর থানা এলাকায়মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ।
তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আসামী মোঃ জহুরুল বিশ্বাস(২২) পিতা ইদ্রিস আলীবিশ্বাস, সাং শালিয়া পশ্চিম পাড়া, থানা ঝিনাইদহ সদর , জেলা ঝিনাইদহকে গাঁজাসহ হাতেনাতে আটক করে ঘটনাস্থলেই মোবাইলকোর্টের মাধ্যমে আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং মোবাইল কোর্টের মাধ্যমে ডি/এস সংরক্ষণের দায়েএকজন হার্ডওয়ার দোকানদারকে অর্থদন্ড করা হয়।
You must be logged in to post a comment.