ঝিনাইদহে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮, ৫:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোজ কুমার নাথ, জেলা প্রশাসক, ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমদ ও কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ দত্ত। জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক সরকারের উন্নয়ন ভাবনা ও অর্জনের উপর স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামোসহ সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তিনি দেশের উন্নয়নের জন্য নারীদের এগিয়ে আহবান জানান।

অন্যানের মধ্যে সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কাঞ্জিলাল ও কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোছাঃ আলেয়া খাতুন বক্তব্য প্রদান করেন।

এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ