ঝিনাইদহে মহান মে দিবসে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
রবিবার, ১ মে, ২০২২, ১:১৭ অপরাহ্ন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে আয়োজন-জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহে মহান মে দিবস পালিত হয়েছে।

রবিবার ১ মে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, স্থানীয় সরকার উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ সহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন : ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।

আরও উপস্থিত ছিলেন-পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম পিপিএম, স্থানীয় সরকার উপপরিচালক জনাব ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ।

বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের নির্যাতনের বিরুদ্ধে রূখে দাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ