ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সৈয়দ আলী ও আনোয়ারা খানঁ ফাউন্ডেশনের উদ্যোগে আজ (২৬ নভেম্বর)শুক্রবার হত দরিদ্র ১০৩ জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে এম কামরুজ্জামান পিন্টুর নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান কে এম কামরুজ্জামান পিন্টুসহ আরও উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক মোঃ হাসানুর রহমান হাসু, ডাঃ দীনবন্ধু, সমাজ সেবক বঙ্কিমচন্দ্র এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ শেষে হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।