ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে নকল বিড়ি তৈরির উপকরণ ধ্বংশ ও  দোকান থেকে জরিমান আদায়

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮, ৮:২৯ অপরাহ্ন

স্টাফ রির্পোটার।।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমান আদালত বাজার তদারকি অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আজিজ বিড়ি তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে যায়।
পরে নগর চাপরাইল বাজারে অভিযান পরিচালনা করে ১ টি মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৪০০০/- টাকা ও মোড়কজাত বিধিমালা লংঘন করে ঔষধ বিক্রয়ের অপরাধে ১ টি ফার্মেসীকে ৬০০০/- টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান পরিচালনা করেন ।
কনজুমার এসোসিয়েসন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহের সভাপতি আমিনুর রহমান টুকু, ও জেলা সেনিটরি ইনেসপেক্টর আব্দুল হামিদ এসময় উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা
করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ