শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ শহরের বাঘাযতিন সড়কের চাল ব্যবসায়ীদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জুলাই ২০১৮ শনিবার সকালে বাঘাযতিন সড়কে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষ চন্দ্র দে, সাধারণ সম্পাদক আব্দুল খালেক নিলু, জেলা ক্যাব’র সভাপতি আমিনুর রহমান টুকু প্রমুখ।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জেলা মিল মালিকদের সঠিক ওজন দেওয়ার জন্য পত্র পাঠানো, চালের সঠিক আদ্রতা বজার রাখতে মেশিন ক্রয়, ওজন করার যন্ত্রের পরীক্ষাসহ বেশ কয়েকটি সিন্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য যে ঝিনাইদহে কোন চালের বস্তায় সঠিক ওজন নেই। প্রতিটি বস্তায় চাল কম থাকে। এ নিয়ে ক্রেতারা প্রতিনিয়ত ঠকলেও কারো কোন মাথা ব্যাথা নেই।