ঝিনাইদহে ভাত খাওয়া নিয়ে ঝগড়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক ।।
সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাত খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছোট ভাই। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জামাল হোসেন (২১)। তিনি পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সকালে খাবার সময় ভাত খাওয়া নিয়ে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে জামালের তর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই কথা কাটাকাটি মারাত্মক রূপ নেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বড় ভাই উজ্জল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জামালকে দ্রুত ভৈরব বাজারের একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বড় ভাই উজ্জলের সঙ্গে জামালের ঝগড়ার একপর্যায়ে উজ্জল ছুরি দিয়ে জামালের বুকের বাম পাশে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে ক্লিনিকে নিয়ে গেলে সে মারা যায়।”
ওসি আরও জানান, নিহত জামালের বড় ভাই উজ্জল পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার হাতে সব সময় একটি ধারালো ছুরি থাকতো। সেই ছুরিই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ