ঝিনাইদহে ব্যবসায়ীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, ঘাতক পলাতক !

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ আগস্ট, ২০১৮, ৮:৪২ পূর্বাহ্ন

স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় শিশু হাসপাতালের সামনে ওষুধ ফার্মেসীতে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে। ঘটনার পর থেকে ফিরোজা ফার্মেসি মালিক ঘাতক আমিরুল ইসলাম পলাতক রয়েছে। নিহত মিজানুর শৈলকুপা উপজেলার দীঘল গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় একজন ভূষিমাল এবং জমি ব্যবসায়ী। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সন্ধ্যায় শিশু হাসপাতাল গেটে ফিরোজা ফার্মেসীতে বসে গল্প করছিল মিজানুর রহমান ও আমিরুল ইসলাম। রাত সাড়ে ৯ টার দিকে সেখানে চিৎকার শুনতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে রাত ১১টার দিকে ফার্মেসীর মধ্যে থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের লাশ উদ্ধার করে। ফার্মেসি মালিক আমিরুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী উত্তরপাড়া গ্রামের রশিদের ছেলে। নিহতের ভাগ্নে ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল জানান, ট্রাক কেনার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা দেয়া হয়েছিল। ধারনা করা হচ্ছে এ টাকা নিয়ে কোন বিবাদের কারনে মামাকে হত্যা করা হয়েছে ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ