ঝিনাইদহে বোনের উত্যক্তের প্রতিবাদ করে বখাটেদের হামলার শিকার ভাই

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৪৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে বোনের উত্যক্তের প্রতিবাদ করায় বাপ্পী মিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

ঝিনাইদহ শহরের শহরের ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় তাকে মারপিট করা হয়। বাপ্পি মিয়া ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাপ্পী সদর উপজেলার মায়াধরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হলেও এখনও কোন আসামী গ্রেফতার হয়নি। বাপ্পীর নানা সোহরাব হোসেন জানান, বাপ্পী এবং তার চাচাতো বোন পিংকি সদর উপজেলার কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। বাপ্পী এসএসসি পরীক্ষার্থী এবং বোন ৮ম শ্রেণীর ছাত্রী। তাদের স্কুলে যাওয়া আসার পথে তার চাচাতো বোন পিংকিকে প্রায়ই একই এলাকার বখাটে নয়ন ও জিম উত্যক্ত করতো। কিছুদিন আগে এর প্রতিবাদ করে বাপ্পী।  ফলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পাশে নয়ন ও জিমসহ ৭/৮ জন যুবক বাপ্পীকে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: শাহিন ঢালি জানান, হাসপাতালে ভর্তি বাপ্পীর মাথা, বুক ও মুখ হ শরীরে আঘাত রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ