ঝিনাইদহে বেড়েছে আক্রান্তের সংখ্যা,২৪ ঘন্টায় মৃত্যু ৪ জনের

এইচ আর হাসু
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১২:৪৩ অপরাহ্ন

 

ঝিনাইদহে আবারো বেড়েছে করোনার আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘন্টায় জেলায় ২৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছে।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, (৬ জুলাই) মঙ্গলবার  সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯১ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ২৩০ জনের করোনা পজেটিভ এসেছে।এর মধ্যে ঝিনাইদহ সদর ৯৯ জন,শৈলকুপা উপজেলা ২৭ জন,হরিনাকুন্ডু উপজেলা ১৮ জন,কালীগঞ্জ উপজেলা ৪৫ জন,কোটচাদপুর উপজেলা ২১ জন ওমহেশপুর ২০ উপজেলা জন।আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ ভাগ।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ২০ জনে।

এ ছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ