ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ৮:১৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।।

‘হারবে শীত জিতবে মানবতা ছড়িয়ে দেবো নির্মোহ উষ্ণতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)’র  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জানুয়ারী) সকালে কেসি কলেজ চত্বরে দেড় শতাধিক মানুষের এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রশিদ, কসাসের প্রধান মিজানুর রহমান, সমাজ সেবক এ্যাড. মনোয়ারুল হক লাল সাজেদুর রহমান ফেটু, কসাসের উপদেষ্টা আবু তালেব মোহাম্মদ মুনীর, মিল্টন আলী বিশ্বাস, মাহফুজুর রহমান রহমান, শাহীনুর আলম লিটন, ছাত্রনেতা রেজওয়ানুল হক রিপন, কসাসের সহ-সভাপতি সফিক রেহমান জুয়েল, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক ফিরোজ মিয়া। এদিকে ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর পক্ষ থেকে বার্ষিক পরীক্ষার সনদ পত্র, বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অংকুর নাট্য একাডেমীর সভাপতি মসলেম আলীর সভাপতিত্বে অংকুর নাট্য একাডেমীর সাধারন সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ