ঝিনাইদহে বিভাগীয় কমিশনারের আলমারী ও মাদ্রাসার বেঞ্চ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ৯:৪১ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ে মসজিদ পাঠাগারের স্থাপন প্রকল্পের আলমারী ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বেঞ্চ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা প্রশাসক, জেলা পরিষদের উপ সচিব ও নির্বাহী কর্মকর্তা রেজায়ে রাফিইন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক খোদেজা খাতুন, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, মাওলানা রুহুল কুদ্দুস, এস এন শাহ জালাল ও ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুল হামিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফা সুত্রে জানা গেছে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০১৫-১৯ অর্থ বছরে সর্বমোট বরাদ্দের পরিমাণ প্রায় দুই হাজার তিনশত কোটি টাকা। বরাদ্দকৃত অর্থ থেকে চলতি সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সারা দেশে প্রতি উপজেলায় দুইটি করে মোট এক হাজার দশটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা (১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত) প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠিত অত্র জেলার ছয়টি উপজেলায় বারোটি মাদ্রাসায় মোট এগারো লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত টাকা ব্যয়ে পাঁচশত সেট বেঞ্চ ও মসজিদ পাঠাগারের স্থাপন প্রকল্পে প্রতিটি উপজেলায় দুইটি করে মসজিদ পাঠাগার স্থাপনের লক্ষ্যে ছয়টি উপজেলায় বারোটি আলমারী এক লক্ষ আশি হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ