ঝিনাইদহে বিনামুল্যে ডাউন সিনড্রম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের এইড ফাউন্ডেশনের কার্যালয়ে সংস্থাটির প্রতিবন্ধী শিশু পূনর্বাসন কর্মসূচী আওতায় এ চিকিৎসা সেবা প্রদাণ করা হয়।
শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন এইড ফাউন্ডেশনের উপ-পরিচালক হায়দার আলী। পরে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় অর্ধ-শত শিশুদের চিকিৎসা সেবা প্রদাণ করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ শফিউল আলম সোহাগ এমবিএস বিসিএস স্বাস্থ্য ( এফসি পিএস) । একই সাথে তাদের বিনামুল্যে ঔষধ ও রোগ নির্ণনের জন্য পরীক্ষার টাকাও প্রদাণ করা হয়।