স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকিদুল (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে উপজেলার কুমড়াদহ গ্রামে ।
সে ওই গ্রামের বুদো মন্ডলের ছেলে। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, আকিদুল বাড়ির পাশে বিদ্যুৎ চালিত মটরের সাহায্যে জমিতে পানি সেচ দিচ্ছিল। বিকালে মটর বন্ধ করতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: রুবিনা পারভীন জানান, হাসপাতালে আসার আগেই আাকিদুলের মৃত্যু হয় ।