শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। রিয়া খাতুন পবহাটি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও পবহাটি খানেখোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে নিজ ঘরের লাইটের সুইচ দিতে যায় রিয়া খাতুন। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। রিয়া’র মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
You must be logged in to post a comment.