ঝিনাইদহে  বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু ! 

এইচ আর হাসু
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবর আলী খাঁ(৮০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাবর আলী খাঁ সদর উপজেলার কালুহাটী গ্রামের মৃত মউজ উদ্দিন খাঁর ছেলে। শুক্রবার সকালে বাড়ির সাথে পোল্ট্রি মুরগির খাবার দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

কালুহাটি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মাজেদ শিকদার জানান, সকাল ৯টার দিকে বাবর আলী খাঁ বাড়ির সাথেই পোল্ট্রি মুরগির খামারে খাবার দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে শৈলমারি বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় মারা যায়।

জানাগেছে, বাবর আলী খাঁর মোট ৮টি ছেলে মেয়ে। বড় ছেলে চান আলী খাঁ রুবেলের মুরগির খামারে খাবার দিতে গিয়েছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ