ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

এইচ আর হাসু
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে জিহাদ (১০) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।
মৃত জিহাদ  কালুহাটী মসজিদ পাড়ার ওহিদুল ইসলামের ছেলে। মৃতের চাচাতো ভাই মুক্তার হোসেন জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে গেলে পল্লী বিদ্যুতের সাইট লাইনের তারে স্পৃষ্ট হয়ে আহত হয় জিহাদ। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। শিশু জিহাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ