ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ৯:৫৩ অপরাহ্ন

স্টাফ রির্পোটার ।। 
ঝিনাইদহ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীথি খাতুন (১৪) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বীথি খাতুন ওই গ্রামের আকতার হোসেনের মেয়ে ও নলডাঙ্গা শামসুল আলম খাঁন  দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আনোয়ার হোসেন জানান ”আমি এখন ঘটনাস্থলে আছি।” সন্ধ্যায় ঘরের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ