শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের হলরুমে কাজী, ইমাম, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে বাল্যবিয়ে রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬ আগস্ট ২০১৮ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাশ্বত শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, মানবাধিকার সংগঠন আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমান, আজমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খান,এসবিকে ইউনিয়নের কাজী আনিচুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা সম্মিলিতভাবে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। ঝিনাইদহের মহেশপুরে বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
You must be logged in to post a comment.