ঝিনাইদহে বাকপ্রতিবন্ধি কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ৪

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৪৯ অপরাহ্ন
গণধর্ষণে শিকার হওয়া বাকপ্রতিবন্ধী কিশোরীর পরিবারের সাথে কথা বলেন পুলিশ সুপার হাসানুজ্জামান....

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।

ঝিনাইদহের কালীগঞ্জে এক বাকপ্রতিবন্ধি কিশোরীকে গণধর্ষণে অভিযোগ ৯ই ফেব্রুয়ারী’১৯ শনিবার পুলিশ ৪ ধর্ষককে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম পাটোয়ারী, বানুড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাঈদ হোসেন, নুর আলীর ছেলে রাকিব হোসেন এবং লাল চাঁদের ছেলে আশিক।

খবর পেয়ে শনিবার বিকেলে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। আর ঘটনাটি ঘটে গত ৬ ফেব্রুয়ারী রাতে ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে। কিন্তু সংখ্যালঘু পরিবার হওয়ায় ৩দিন পর বিষয়টি ফাঁস হয়ে পড়ে।

প্রতিবেশী শফি উদ্দীনের স্ত্রী সবুরা বেগম ও ভোলানাথের স্ত্রী কল্পনা রাণী অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ঘটনার রাতে আমরা ধর্ষিতাদের বাড়িতেই টেলিভিশন দেখছিলাম। এ সময় সে ঘরের বারান্দায় বসে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পরে তাকে বাড়িতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করা হয়। ঘন্টাখানেক পর পাশের একটি বাগানে পোষাকবিহীন অবস্থায় উদ্ধার করে বাড়িতে আনা হয়।

ধর্ষিতার বাবা সদানন্দ ওরফে স্বপন অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘ঘটনার পর হতে ধর্ষণকারীরা আমাকে এবং আমার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল ঘটনাটি কাউকে না বলার জন্য। গত ৮ই ফেব্রূয়ারী’১৯ শুক্রবার রাতে ধর্ষক সাঈদ আমাকে ফোনে মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কালীগঞ্জ পুলিশকে বিষয়টি জানাই।’

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘এ সময় ধর্ষণের শিকার হওয়া কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ