শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে জেলা মদন মোহন মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পরে জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, সংগঠনের জেলা সাধারন সম্পাদক এ্যাড. সুবীর কুমার সমাদ্দার। এছাড়ও অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কনক কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখসহ হিন্দু ধর্মাবল্মী শত শত নারী পুরষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একত্রে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। তাদের মধ্যে নেই কোন বিভেদ। তিনি আরো বলেন, প্রায় ৫শ’ বছর আগে যখন অত্যাচারীরা নির্বিচারে মানুষকে অত্যাচার করছিল। ঠিক তখন ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে। শ্রী কৃষ্ণ সেই সময় দুষ্টের দমন করে শিষ্টের পালন করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বহু বছর আগে কংশ যখন তার কারাগারে নিরপরাধ মানুষকে বন্দি করেছিলেন তখন ভগবান শ্রী কৃষ্ণ আবির্ভাব ঘটে এবং তিনি সেই কারাবন্দী মানুষকে মুক্ত করেছিলেন। সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণ সবার। সৃষ্টির মানুষ যখনই বিপদে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করে। আলোচনা সভা শেষে হিন্দু ধর্মবলম্বী সকলের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় বিশাল বর্ন্যাঢ্য র্যালী। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ও সহযোগীতা করে জেলা প্রশাসন।