শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাজ্জাদুর রহমান ও আব্দুর রাজ্জাক নামে দুই মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাত ২ টার দিকে।
নিহত সাজ্জাদুর রহমান জেলা শহরের বাঘাযতিন সড়কের বাসিন্দা। অন্যদিকে আব্দুর রাজ্জাকের বাড়ি পৌর এলাকার উদয়পুর গ্রামে। র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, র্যাবের একটি টহল দল পবহাটি এলাকায় একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায়। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মটর সাইকেল যোগে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধ চলার পর সাজ্জাদুর রহমান ও আব্দুর রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। বন্দুকযুদ্ধে র্যাবেরও দুই সদস্য আহত হয়।
ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান, ৫৫ বোতল ফেনসিডিলও ১৫২ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। তারা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র্যাব জানায়।
You must be logged in to post a comment.