স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহে বজ্রপাতে একই পরিবারের একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ ২৫ জুলাই ২০১৮ বুধবার দুপুর পনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত দুজন চাচাতো ভাই। নিহত শাকিল মির্জাপুর গ্রামের বাবুর ছেলে এবং আহত জুবায়ের নিজামের ছেলে।
বাজার গোপালপুর স্কুল এণ্ড কলেজের সহকারি শিক্ষক জনাব, হাবিবুর রহমান আমাদেরকে জানান, তারা এ সময় প্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন, এমন সময় বিদ্যুৎ চমকায় এবং প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। তারা আশংকা করেন নিকটে কোথাও বজ্রপাত হয়েছে। পরে তিনি খোজ নিয়ে দেখেন, পার্শবর্তী মিজাপুর গ্রামে বজ্রপাত হয়েছে এবং একই পরিবারের একজন নিহত ও একজন আহত হয়েছেন। তিনি আরো জানান এ সময় শাকিল ও জুবায়ের বাড়ির পাশে ফুটবল খেলছিল।
নিহত শাকিল ও আহত জুবায়ের সদর উপজেলার কে.এম.এইচ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। আহত জুবায়ের আশংকামুক্ত বলে জানা গেছে।
You must be logged in to post a comment.