শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ্র সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে গাছের চারা রোপন করা হয়।