ঝিনাইদহে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের জন্মদিন পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ৮:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে শহরের পায়রা চত্ত্বর থেকে একটি র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন করে শহরের মুজিব চত্ত্বর স্মৃতি স্তম্ভে এসে পুষমাল্য অপর্ন করে র‍্যালীটি শেষ হয়। এসময় উপস্থিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর-মেয়র সাইদুল করিম মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা,সাবেক বাংলাদেশ ছাত্রলীগ উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগ,জেলা জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ,সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল, মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ শেখ রাসেল এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ